এসএসসি পাসেই পানি উন্নয়ন বোর্ডে চাকরির সুযোগ
অনলাইন ডেস্কঃ
এসএসসি পাশেই সরকারি চাকরির দারুণ সুযোগ দিচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। প্রতিষ্ঠানটি তাদের ' অফিস সয়াহক ' পদে ২৮৪ জনকে নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
পদের বিবরণ ও যোগ্যতাঃ
পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা- ২৮৪ জন
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড থেকে স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদনের বয়সসীমা ও নিয়ম-
আবেদনকারীর বয়স ২০২৫ সালের ১লা আগস্ট তারিখে অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে।
আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইনে আবেদন ফরম পূরণ ও দাখিল করতে হবে। পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য ৫০ টাকা অনলাইনে জমা দিতে হবে। আবেদনপত্র দাখিল ও পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলি পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে (bwdb.gov.bd) পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখঃ
আবেদনের শেষ তারিখ আগামী ১১ সেপ্টেম্বর, ২০২৫, বৃহস্পতিবার, বিকেল চারটা পর্যন্ত।