কৃষকদের স্বার্থ রক্ষায় কাজ করছে কৃষকদল

Dec 14, 2024 - 13:27
কৃষকদের স্বার্থ রক্ষায় কাজ করছে কৃষকদল

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুর ১২টায় জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে সংক্ষিপ্ত সভায় মিলিত হয়।

জেলা কৃষকদলের আহবায়ক আনিসুল হক’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুনাজ্জির হোসেন সুজন। 

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আকুল আলী, সিরাজুল ইসলাম পলাশ, আতিকুর রহমান সিহাব, ফরিদ উদ্দিন আহমদ, তাহিরপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক লুৎফুর রহমান, ধর্মপাশা উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফারুক আহমদ, জামালগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মুবারক হুসেন, দিরাই উপজেলা কৃষকদলের আহ্বায়ক সালাহ উদ্দিন, তাহিরপুর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুতালিব সিনিয়র, বিশ্বম্ভরপুর উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো. মছলম আলী, তাহিরপুর উপজেলা কৃষকদলের সদস্য সচিব আবুল কালাম, জামালগঞ্জ উপজেলা কৃষকদলের সদস্য সচিব আসাদ নু্র সাদি সহ জেলা উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে কৃষকদল কৃষকদের স্বার্থ রক্ষায় কাজ করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের কৃষকের মুখে হাসি ফোঁটাতেই খাল খনন কর্মসূচি শুরু করেন। কৃষি উৎপাদন দ্বিগুণ—তিনগুণ করতে সার কারখানা করেছেন। অতীতে একবিঘা জমিতে ৫ থেকে ৭ মণ ধান হতো, কিন্তু আজ ১৫ থেকে ৩০ মণের মতো ধান হয়। বেগম খালেদা জিয়াও কৃষকদের স্বার্থে ২৫ বিঘা জমির খাজনা মওকুফ করেছিলেন। বীজ, সার সহ বিভিন্ন কৃষি উপকরণ স্বল্পমূল্যে বিতরণ করেছেন। কৃষকদের সন্তানদের বিনা বেতনে পড়াশোনা করার সুযোগ দিয়েছেন।